• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২৮:৪৭ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তির আবেদনই আসেনি: রাশেদ খাঁন

২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৭:১৬

তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তির আবেদনই আসেনি: রাশেদ খাঁন
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে তুর্যের মৃত্যুর পর যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো বাধা ছিল না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, শর্মীর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করা হয়নি।

২৮ নভেম্বর শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তুর্যের মৃত্যুতে শোক প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে তুর্যের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি শিশুটির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আরও পড়ুন

১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি: রিজভী

রাশেদ খাঁন উল্লেখ করেন, শারমিন গ্রেফতার হওয়ার পর তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেও তাঁর জামিনে মুক্তির দাবিতে লেখালেখি করেছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আলোচনায় আসেনি বলে দাবি করেন তিনি।

ছেলের মৃত্যুর পর শারমিনকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হলে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন বলেও জানান রাশেদ। তাঁর ভাষ্য, জেলা প্রশাসক জানিয়েছেন, শারমিনের প্যারোলে মুক্তির আবেদন কিংবা এ বিষয়ে কোনো ফোনকল তাঁরা পাননি। তাঁর স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর খবর জানিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেননি।

রাশেদ আরও বলেন, পরিবারের পক্ষ থেকে মরদেহ কারাফটকে নিয়ে যাওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেননি। তবে কারাবন্দী কাউকে পরিবারের সদস্যের মরদেহ দেখানোর আইনগত এখতিয়ার সিনিয়র জেলারের রয়েছে।

আরও পড়ুন

‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ ছিল না দাবি করে রাশেদ বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি সবাই জানতে পারেন। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে এবং তা প্রত্যাখ্যান করা হলে সরকারকে দায়ী করার সুযোগ থাকত।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের মতো জায়গায় সরকার দমন-পীড়নের পরিবর্তে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এমন পরিস্থিতিতে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না, তা হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও শ্রদ্ধাশীল।

পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসককে প্যারোলে মুক্তির বিষয়ে অবহিত করা হলে হয়তো এমন হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

প্রসঙ্গত, বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী তুর্যের মৃত্যুর পর কারাগারে শেষবারের মতো তার মুখ দেখেন মা শারমিন সুলতানা শর্মী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর স্বামী শাহাদাৎ হোসেন নিপু ও স্বজনেরা ফ্রিজিং ভ্যানে করে তুর্যের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান।

শারমিন বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাবন্দী রয়েছেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:১১