• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৩৯:১৯ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

লকডাউনের নামে সন্ত্রাসী তৎপরতা চলছে, দেশ স্বাভাবিকই আছে: রিজভী

২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩০:৩২

লকডাউনের নামে সন্ত্রাসী তৎপরতা চলছে, দেশ স্বাভাবিকই আছে: রিজভী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: লকডাউনের নামে যেসব তৎপরতা চালানো হচ্ছে, তা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং সন্ত্রাসীদের কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে কোনো লকডাউন নেই এবং পরিস্থিতি স্বাভাবিকভাবেই চলছে। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে আন্দোলন হিসেবে মানতে নারাজ বলেও সাফ জানান তিনি।

২৯ নভেম্বর রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরাজিত শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, পেট্রোল ছিটানো হচ্ছে, স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে এবং মানুষ হত্যা করা হচ্ছে। তবে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজয়ের মাস উপলক্ষে বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ওপর অস্ত্র ব্যবহার করছে এবং অগ্নিসন্ত্রাসসহ নানা সহিংসতা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তৎপর না হলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

রিজভী আরও বলেন, পাড়া-মহল্লায় সাধারণ মানুষ ইতোমধ্যে প্রতিরোধ গড়ে তুলছে। তবে যারা অবৈধ অস্ত্র বহন করে, মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দেয়, সেই সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনের আওতায় আনা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এ ক্ষেত্রে বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সন্ত্রাস মোকাবিলায় দলের অবস্থানের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সারাদেশে দলের নেতাকর্মীরা এসব সহিংসতা প্রতিহত করতে প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ। তবে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই। 

আরও পড়ুন

তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তির আবেদনই আসেনি: রাশেদ খাঁন

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:১৯





ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১৪


স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৬:৩৮