• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩০:৪৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

আজকের নামাজের সময়সূচি

২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের নামাজের সময়সূচি

ধর্ম ডেস্ক: প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দেবেন। সময়মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগেই মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন।

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় কেয়ামতের দিন বান্দার যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে নামাজ। সুতরাং যদি তা সঠিক হয়, তাহলে সে পরিত্রাণ পাবে। আর যদি (নামাজ) খারাপ হয়, তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।

যদি তার ফরজের (ইবাদতের) মধ্যে কিছু কম পড়ে যায়, তাহলে আল্লাহ তায়ালা বলবেন, ‘দেখ তো! আমার বান্দার কিছু নফল (ইবাদত) আছে কি না, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে?’ অতঃপর তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ঐভাবে গৃহীত হবে। -(আবু দাউদ ৮৬৪, তিরমিজি ৪১৩, ইবনে মাজাহ ১৪২৫)

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬

অন্য হাদিসে হজরত আনাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবিরও পাবে— তার জন্য দুইটি মুক্তির পরওয়ানা লেখা হবে—১. জাহান্নাম থেকে মুক্তি; ২. নেফাক থেকে মুক্তি।’ -(সুনানে তিরমিজি, হাদিস : ২৪১)

২৭ অক্টোবর মঙ্গলবার (১০ কার্তিক, ১৪৩২ বাংলা, ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
 

ফজর৪: ৪৫ মিনিট
জোহর১১:৪৩ মিনিট
আসর৩: ৪৬ মিনিট
সূর্যাস্ত৫: ২৩ মিনিট
ইফতার৫:২৭ মিনিট
মাগরিব৫:২৭  মিনিট
ইশা০৬: ৪০ মিনিট

২৮ অক্টোবর বুধবার

আরও পড়ুন

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

ফজর৪:৪৫ মিনিট
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়৪:৪৬ মিনিট
সূর্যোদয়৬: ০১ মিনিট


বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট

আরও পড়ুন

রোববার লক্ষ্মীপূজা

যোগ

খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট

সূত্র : ইসলামিক ফাউন্ডেশন

আরও পড়ুন

৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

এটিভি/ এইচকে 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫