• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৫:১৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

হজযাত্রীদের বকেয়া অর্থ জমার শেষ সময় ১০ ডিসেম্বর

২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:১৯

হজযাত্রীদের বকেয়া অর্থ জমার শেষ সময় ১০ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের পবিত্র হজে যেতে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে। এ সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

সম্প্রতি এ-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ২২ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর ৫ নম্বর অনুচ্ছেদের ৬ নম্বর ধারা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধিত প্রত্যেক হজযাত্রীকে ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)

এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের বকেয়া অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য প্রথমে ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছিল। পরে সৌদি আরবের কাছে বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানো হয়। ফলে এবার বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জনের হজে যাওয়ার সুযোগ রয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:১১