ডেস্ক রিপোর্ট: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস জিতেছে জিম্বাবুয়ে। দলটির অধিনায়ক সিকান্দার রাজা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে শুরুতে ফিল্ডিং করবে আফগানিস্তান।
২৩ অক্টোবর শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে।
ফাইনালে ওঠার আগে দুই দলই হারিয়েছে বাংলাদেশকে। আবার আফগানিস্তানের কাছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলই হেরেছে।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারে জিম্বাবুয়ে। ফলে আফগানদের সমীকরণ মিলিয়ে হারালে ফাইনালে যেতে পারবে বাংলাদেশ, এমন পরিস্থিতি সামনে আসে।
কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয় তাওহিদ হৃদয়দের। আফগানদের জয়ে ফাইনালে জায়গা করে নেয় জিম্বাবুয়ে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available