• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২০:৫০ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

ফ্রি-তে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টেস্ট

২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:০০

ফ্রি-তে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টেস্ট

ডেস্ক রিপোর্ট: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজের সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদল মধ্যকার প্রথম টেস্টে নির্ধারিত গ‍্যালারিতে বিনামূল্যে প্রবেশ ও খেলা দেখার সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটপ্রেমীদের জন্য শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ ও সাউথ গ্যালারিতে ১ম টেস্টের পাঁচ দিন (২৮ অক্টোবর - ০১ নভেম্বর ২০২৬) বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।

আরও পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

এই বিশেষ ব্যবস্থা গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক এবং অন্যান্য ভিআইপি জন্য প্রযোজ্য নয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫