• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪০:৪২ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-নরওয়ে

১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৭:৪৭

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-নরওয়ে
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েলসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ১৭ নভেম্বর মঙ্গলবার কার্ডিফ সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের ১১ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে এক মিনিট পরই ডেভিড ব্রুকসের গোলে সমতায় ফেরে ওয়েলস। ৪০ মিনিটে সরবা থমাসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু বিরতির আগে ৪৩ মিনিটে পেদ্রো নেতোর গোলে আবারও সমতা ফেরায় পর্তুগাল।

বিরতির পর দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। ৭০ মিনিটে বদলি হিসেবে নামা কার্লোস ফরবসের গোলে আবারও এগিয়ে যায় পর্তুগাল। এরপর ৭৪ মিনিটে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পেদ্রো নেতোকে। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় পর্তুগালকে।

আরও পড়ুন

লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিড নিয়ে থামল সাউথ আফ্রিকা

শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি ওয়েলস। পর্তুগিজ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তাদের ফরোয়ার্ড বাহিনী। শেষ পর্যন্ত ৩–২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ এ৪-এর শীর্ষে থেকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে লিগ ‘এ’-তে টিকে থাকার প্লে-অফ খেলতে হবে ওয়েলসকে।

রোনালদোর দীর্ঘদিনের ৭ নম্বর জার্সিটি এবার পরেন কার্লোস ফোর্বস। রোনালদোর প্রতি সম্মান জানাতে জার্সির নম্বরটিতে বিশেষ চিহ্নও রাখা হয়েছিল। ৭০তম মিনিটে বুদ্ধিদীপ্ত মুভমেন্টের পর নিচু শটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। ক্লাব ব্রাগের হয়ে বেলজিয়ান লিগে খেলছেন তিনি। জাতীয় দলের হয়ে এর আগে তিনটি ম্যাচ খেললেও প্রতিবারই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ফোর্বস।

আরও পড়ুন

ক্রিকেটারদের জন্য ‘স্বাধীন ফোরাম’ গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার

অন্য ম্যাচে, নরওয়ের বিপক্ষে ডেনমার্কের লক্ষ্য ছিল অন্তত ড্র করে গ্রুপের দ্বিতীয় স্থান ধরে রাখা। কিন্তু শেষ মুহূর্তে হালান্ডের পেনাল্টি গোলে সেই আশা শেষ হয়ে যায়।

ম্যাচের শুরুতে ২-০ গোলে এগিয়ে যায় ডেনমার্ক। বিরতির আগে হালান্ডের গোলে ব্যবধান কমায় নরওয়ে। ৮৪তম মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে সমতা ফেরে। এরপর ম্যাচের শেষ মুহূর্তে ডেনমার্কের ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেনের হাতে বল লাগলে পেনাল্টি পায় নরওয়ে। দীর্ঘ ভিডিও পর্যালোচনার পর ৯৬তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন হালান্ড। তার এই গোলেই ৩-২ ব্যবধানে জয় পায় নরওয়ে এবং ডেনমার্ককে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে ওঠে।

জাতীয় দলের হয়ে ৬১ ম্যাচে এটি ছিল হালান্ডের ৬৮তম গোল। নেশনস লিগে তার গোলসংখ্যা ২৫, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন

কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল

গ্রুপের শীর্ষে থাকা পর্তুগাল শুক্রবারের ড্রয়ে ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের সঙ্গে চারটি শীর্ষ বাছাই দলের একটি হিসেবে থাকবে। অন্যদিকে, অবাছাই দল হিসেবে থাকবে নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেন।

আগামী মার্চে দুই লেগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এই পর্বের জয়ী দলগুলো জুনে ফাইনাল ফোরে (সেমিফাইনাল) অংশ নেবে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষ
বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষ
১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪৪