• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৯:৩৭ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড

২৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:১৬

৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মাত্র ৩৮ বছর বয়সেই মারা গেলেন ডব্লিউডব্লিউইর জনপ্রিয় রেসলার ব্রনসন রিড। তার প্রকৃত নাম জার্মেইন হ্যালি। ২৭ নভেম্বর শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে মারা গেছেন জার্মেইন হ্যালি। রিংয়ে তিনি ছিলেন অনন্য এক ব্যক্তিত্ব। তবে এর বাইরেও তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, নিবেদিতপ্রাণ পরিবারের সদস্য এবং সহকর্মীদের প্রিয় মুখ।

আরও পড়ুন

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৮ নভেম্বর, ২০২৬)

বিবৃতিতে আরও বলা হয়, জার্মেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাদের কন্যাসন্তান, পরিবারের অন্য সদস্য, বন্ধুবান্ধব, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ডব্লিউডব্লিউই।

তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে চলতি মাসের ৭ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে একটি ম্যাচে গুরুতর আহত হয়েছিলেন রিড। ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে প্রতিপক্ষ ওবা ফেমি তাকে এন্ট্রান্স স্টেজ থেকে একটি টেবিলের ওপর ছুড়ে ফেলেন। এতে তার পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর আঘাত লাগে বলে জানা যায়।

রেসলিং ক্যারিয়ারে একবার এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রনসন রিড। এ ছাড়া ২০২৪ সালে জয় করেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল।

আরও পড়ুন

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া টুর্নামেন্ট ‘এবিজি মিডিয়া কাপ’

ডব্লিউডব্লিউইতে যোগ দেওয়ার আগে টোটাল ননস্টপ অ্যাকশন রেসলিং (টিএনএ) এবং নিউ জাপান প্রো-রেসলিংয়ে (এনজেপিডব্লিউ) ‘জোনাহ রক’ নামে পরিচিতি পেয়েছিলেন তিনি।

১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন ব্রনসন রিড। তার আকস্মিক মৃত্যুতে রেসলিং অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ  যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩১:০৬





স্বর্ণের দামে বড় লাফ, আবারও ভরি ছাড়াল ২ লাখ
স্বর্ণের দামে বড় লাফ, আবারও ভরি ছাড়াল ২ লাখ
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:০৮:১২

ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ
ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০:৫২