• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২৮:৫১ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

লিগ ওয়ানে পিএসজির টানা নবম জয়, অঁজেকে ৫-২ ব্যবধানে হারিয়েছে লঁস

২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:৩২

লিগ ওয়ানে পিএসজির টানা নবম জয়, অঁজেকে ৫-২ ব্যবধানে হারিয়েছে লঁস
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ফরাসি লিগ ওয়ানে লরিয়াঁকে ২-০ গোলে হারিয়ে টানা নবম জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্যবধান ছয় পয়েন্টে নিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। একই দিনে আবদাল্লাহ সিমার একাই পাঁচ গোলে অঁজেকে ৫-২ ব্যবধানে হারিয়েছে লঁস।

২৮ নভেম্বর শনিবার পার্ক দে প্রিন্সেসে পিএসজির হয়ে গোল করেন সেনি মায়ুলু ও উসমান দেম্বেলে।

খভিচা কাভারাটস্খেলিয়া ও দেজিরে দুয়ের গুরুতর চোটে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের অভিযানে ধাক্কা খেয়েছে পিএসজি। তবে ঘরোয়া লিগে জয়ের ধারা ধরে রেখেছে লুইস এনরিকের দল।

আরও পড়ুন

আলাভেসের কাছে ২-১ গোলে হেরে টানা ১০ ম্যাচ জয়যাত্রার ইতি রিয়ালের

ম্যাচের ৩২ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন সম্প্রতি ফ্রান্সের জাতীয় দলে অভিষেক হওয়া মায়ুলু। লিগ ওয়ানে নিজের শেষ পাঁচ ম্যাচে এটি তার চতুর্থ গোল।

৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। বেলজিয়ান ফুটবলার মিকা গডটসের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি দেম্বেলের ষষ্ঠ গোল।

এরপর লরিয়াঁর দুটি শট গোলপোস্টে লাগলেও শেষ পর্যন্ত গোল হজম না করেই মাঠ ছাড়ে পিএসজি। মৌসুমের প্রথম তিন ম্যাচে জয় না পাওয়া দলটি এরপর লিগে টানা নয় ম্যাচ জিতেছে।

আরও পড়ুন

টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

শুক্রবার ব্রেস্তের কাছে ১-০ গোলে হেরেছে প্যারিস এফসি। নগরপ্রতিদ্বন্দ্বীদের সেই হারের সুযোগে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পিএসজি।

তবে জয়ের পরও ম্যাচের শেষ দিকের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে, দল জয়ের যোগ্য ছিল। তবে শেষ ১০ মিনিটে খেলোয়াড়দের একাধিক ব্যক্তিগত ভুল ও মনোযোগের ঘাটতি ছিল। এসব সমস্যা সংশোধন করতে চান এই স্প্যানিশ কোচ।

৩৮ মিনিটে সিমার পাঁচ গোল

আরও পড়ুন

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৯ নভেম্বর)

দিনের আরেক ম্যাচে সেনেগালের ফরোয়ার্ড আবদাল্লাহ সিমার পাঁচ গোলে অঁজের বিপক্ষে জয় পেয়েছে লঁস। ফরাসি ফুটবলের শীর্ষ লিগে ২০১৪ সালের পর প্রথমবার এক ম্যাচে পাঁচ গোল করলেন কোনো ফুটবলার।

আমিন এল উয়াজ্জানির গোলে দুবার এগিয়ে গিয়েছিল অঁজে। তবে ৪৩, ৬৪, ৭০, ৭৬ ও ৮১ মিনিটে গোল করে লঁসকে জয় এনে দেন সিমা।

এই ম্যাচের আগে চলতি মৌসুমে মাত্র দুটি গোল করেছিলেন স্কটিশ ক্লাব রেঞ্জার্সের সাবেক এই ফুটবলার।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ

সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের কাছে হারের পর ঘরোয়া লিগে জয়ে ফিরল লঁস। নতুন কোচ দিদিয়ের দিগারের অধীনেও এটি দলটির প্রথম জয়। চলতি মৌসুমে লঁসের তৃতীয় কোচ দিগার।

ম্যাচ শেষে সিমার প্রশংসা করেন এই ফরাসি কোচ। তার মতে, ম্যাচে সিমাকে আটকানো সম্ভব হচ্ছিল না। সতীর্থদের কাছ থেকেও দারুণ সহযোগিতা পেয়েছেন এই ফরোয়ার্ড।

লিলের হার, ওয়াহির হ্যাটট্রিক

আরও পড়ুন

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লিল। জাপানি ফরোয়ার্ড আয়াসে উয়েদার গোল সত্ত্বেও লে মঁর কাছে ২-১ গোলে হেরেছে দলটি।

প্রথমার্ধের যোগ করা সময়ে লুই মাফুতার গোলে এগিয়ে যায় লে মঁ। পরে উয়েদার গোলে সমতায় ফেরে লিল। তবে শেষ দিকে বদলি খেলোয়াড় আঁতোয়ান রাবিয়ারের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছিল লিল। অন্যদিকে, গত সপ্তাহে মার্সেইকে ৩-২ গোলে হারানোর পর এবার লিলের বিপক্ষেও জয় পেল লে মঁ।

দিনের অন্য ম্যাচে আইভরি কোস্টের ফরোয়ার্ড এলি ওয়াহির হ্যাটট্রিকে ত্রোয়াকে ৪-১ গোলে হারিয়েছে নিস। শেষ চার ম্যাচে এটি ওয়াহির দ্বিতীয় হ্যাটট্রিক। এই জয়ে আপাতত পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে নিস।

লা হাভরকে ৩-১ গোলে হারিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে স্ত্রাসবুর। অন্যদিকে, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লা হাভর চলতি মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি।

রোববার মোনাকোকে হারাতে পারলে প্যারিস এফসির সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠবে লিওঁ। একই দিনে অক্সেরের মুখোমুখি হবে মার্সেই। আর তুলুজের বিপক্ষে খেলবে রেন। শুক্রবার কোচ ফ্রাঙ্ক এজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এটিই রেনের প্রথম ম্যাচ।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:১১