• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩০:৪৪ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর

২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৪:৩২

এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ভারতে আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ ব্যবস্থা। নতুন এ ব্যবস্থায় অপরিচিত নম্বর থেকে ফোনকল এলেও মোবাইলের পর্দায় কলারের নাম ও নম্বর দেখা যাবে। এ জন্য দেশটির টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি) টেলিকম সংস্থাগুলোকে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (সিএনএপি) ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে। সিএনএপি ভারতের নিজস্ব কলার শনাক্তকরণ প্রযুক্তি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ব্যবস্থার ফলে অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি প্রতারণামূলক কল চিহ্নিত করতেও গ্রাহকেরা সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

সিএনএপির মাধ্যমে ৪জি ও ৫জি নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে কলারের নাম ও নম্বর দেখানো হবে। তবে ২জি ও ৩জি নেটওয়ার্ক এবং পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কে এ পরিষেবা চালুর বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন

আটলান্টিকের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চেয়েছিলেন ট্রাম্প

নতুন ব্যবস্থায় ফোনের কন্ট্যাক্টসে কোনো নম্বর সংরক্ষিত থাকলে সেই নামই পর্দায় দেখা যাবে। আর নম্বরটি সংরক্ষিত না থাকলে দেশের ভেতর থেকে আসা কলের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম সংস্থার গ্রাহকতথ্যে নিবন্ধিত নাম দেখানো হবে।

বিদেশ থেকে কল এলে পর্দায় শুধু ‘আন্তর্জাতিক কল’ লেখা দেখা যাবে।

এ ব্যবস্থা চালু করতে টেলিকম সংস্থাগুলোকে গ্রাহকদের নাম ও নম্বরের তথ্য নিয়ে ডেটাবেস তৈরি, পরিচালনা ও নিয়মিত হালনাগাদ করতে হবে। কল গ্রহণকারীর টেলিকম সংস্থা ওই ডেটাবেস থেকে কলারের নাম সংগ্রহ করে গ্রাহকের মোবাইলে দেখাবে।

আরও পড়ুন

৫৭ বছরেই ৫৮ সন্তানের বাবা আফগানিস্তানের সাদিক

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থাটি তৈরিতে ‘সিকিউরিটি-বাই-ডিজাইন’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কল শেষ হওয়ার পর কোয়ারি-রেসপন্স পদ্ধতিতে কলারের নাম সংরক্ষণ করা যাবে না।

এ ছাড়া ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ (সিএলআইআর) সুবিধা ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখা হবে। অর্থাৎ, যারা এ সুবিধা ব্যবহার করেন, তাদের নাম কল গ্রহণকারীর পর্দায় দেখানো হবে না।

ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একাধিক মোবাইল সংযোগ ব্যবহারকারীদের ক্ষেত্রে নিবন্ধিত নামের পরিবর্তে পছন্দের নাম দেখানোর সুযোগও দিতে পারে টেলিকম সংস্থাগুলো। তবে সেই নাম ট্রেডমার্ক রেজিস্ট্রিতে নিবন্ধিত ট্রেডমার্ক অথবা পণ্য ও পরিষেবা কর (জিএসটি) পোর্টালে নথিভুক্ত ব্যবসায়িক নাম হতে হবে। এ ক্ষেত্রে নামের সত্যতা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করবে সংশ্লিষ্ট টেলিকম সংস্থা।

আরও পড়ুন

টাইফুন চাম্পির আশঙ্কায় তাইওয়ানে ৯ শতাধিক ফ্লাইট বাতিল

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:১৫

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৫৮

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:২৩



মাগুরায় মদপানে ২ যুবকের মৃত্যু
মাগুরায় মদপানে ২ যুবকের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৯:৫২


এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৪:৩২